শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে যা বললেন শান্ত

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   120 বার পঠিত

শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে যা বললেন শান্ত

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে স্বাগতিক টাইগাররা ওয়ানডে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ আর হাতছাড়া করেনি। সিরিজ নির্ধারণকারী ম্যাচে আজ (সোমবার) লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। মূলত ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলা তানজিদ হাসান তামিম এবং রিশাদ হোসেনের ঝড়ের কাছেই হেরেছে শ্রীলঙ্কা।

অথচ তানজিদ তামিম এই ম্যাচের একাদশেও ছিলেন না। ইনজুরিতে পড়া সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে ব্যাট করতে নেমে তামিম রীতিমত তান্ডব চালিয়েছেন লঙ্কান বোলারদের ওপর। ব্যাট হাতে আউট হওয়ার আগে তিনি ৮৪ রান করেন। এরপর দ্রুত উইকেট পড়ে গেলে ম্যাচ জেতানোর দায়িত্ব নেন রিশাদ। ব্যাট হাতে মাত্র ১৮ বলে করেন ৪৮ রান। আর তাতেই জয়ের বন্দরে নোঙর করে টাইগাররা।

ম্যাচ শেষে সিরিজ জয়ের আনন্দ নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘তানজিদ শুরুতে সত্যি ভালো ব্যাটিং করেছে। এরপর মুশফিক ভাই যেভাবে ব্যাটিং করেছে, আমার মনে হয় এটা রিশাদের ইনিংসকে ভালো করতে সাহায্য করেছে। এই ধরনের উইকেটে বোলাররা নিজেদের প্রমাণ করে দেখিয়েছে। পেসাররা ভালো বোলিং করেছে এবং মাঝের ওভারে ভালো করেছে মেহেদী মিরাজ।’

ম্যাচটিতে বাংলাদেশি ব্যাটাররা শেষদিকে ঝড় তুললেও, জয়ের পথটা সহজ হয়ে ওঠে বোলারদের কল্যাণে। বিশেষ করে পেসাররা নতুন বলে দ্রুত উইকেট তুলে নিয়ে বড় জুটি গড়তে দেননি লঙ্কানদের। ৪২ রানে ৩ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দুই উইকেট করে শিকার করেনে মুস্তাফিজুর রহমান ও মেহেদী মিরাজ। অন্যদিকে, লঙ্কানদের হয়ে এদিন ব্যতিক্রম ছিলেন জানিথ লিয়ানাগে। তিনি এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ২৩৫ রানের লড়াইয়ের পুঁজি পায় শ্রীলঙ্কা।

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সফরকারীরা জিতেছিল ২-১ ব্যবধানে। একই ফল (২-১) নিয়ে ওয়ানডে ফরম্যাটও শেষ করল টাইগাররা। এবার দু’দলের সামনে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২২ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। ৩১ মার্চ থেকে পরের টেস্ট হবে চট্টগ্রামে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com