বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে অগ্রণী ব্যাংকে দোয়া মাহফিল

ব্যাংকের খবর ডেস্ক

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪   প্রিন্ট  

vanguard

সংগৃহীত ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে বাদ যোহর অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর।

এ সময় মহাব্যবস্থাপকরা, ঊর্ধ্বতন নির্বাহীরা, বিভিন্ন সংগঠনের নেতারা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ, অগ্রগতি কামনা করা হয়।

Facebook Comments Box

Posted ১১:১৫ AM | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#