শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মার্কেন্টাইল ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   125 বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন

সংগৃহীত ছবি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি সর্বস্তরের জনগণের মাঝে ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ ও সচেতনতা সৃষ্টি, সম্পৃক্ততা বাড়ানো ও বাস্তবায়নের উদ্দেশ্যে প্রধান কার্যালয়সহ সারাদেশে ব্যাংকের বিভিন্ন শাখা-উপশাখায় ‘আর্থিক সাক্ষরতা দিবস’ উদযাপন করে।

দিনব্যাপী শাখায় আগত বিভিন্ন শ্রেণির গ্রাহকদের সঙ্গে ব্যাংকিং বিষয়ে আলোচনা, মতবিনিময়, ব্যাংকের বিভিন্ন আর্থিক পণ্য ও পরিষেবা সুবিধা ও ব্যবহার বিষয়ে আলোচনার মাধ্যমে দিবসটি পালন করা হয়। ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে দিবসটি ফলপ্রসূ করার উদ্দেশ্যে ব্যাংকের শাখা ও উপশাখার অভ্যন্তরে ও বাইরে সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়। প্রধান কার্যালয়ের ইনস্টিটিউশনাল ল্যায়াবিলিটি মার্কেটিং বিভাগ, আর্থিক সাক্ষরতা দিবস যথাযথভাবে পরিপালন তত্ত্বাবধানে বিভিন্ন শাখা ও উপশাখা পরিদর্শন করে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com