শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   93 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর

সংগৃহীত ছবি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ডিপার্টমেন্টের সঙ্গে নারী উদ্যোক্তা এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে মফস্বলভিত্তিক শিল্প উদ্যোক্তাদের মাঝে ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় জামানতবিহীন ঋণ প্রদানের লক্ষ্যে আলাদা দুটি চুক্তি স্বাক্ষর করে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম ও মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি মোহাম্মদ ফারুক আহম্মেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com