ইতালিতে আইপিএর উচ্চতর কোর্সে বাংলাদেশি সাংবাদিক মেসবাহ

প্রবাস ডেস্ক   |   সোমবার, ২৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   157 বার পঠিত

ইতালিতে আইপিএর উচ্চতর কোর্সে বাংলাদেশি সাংবাদিক মেসবাহ

সংগৃহীত ছবি

ইতালিতে আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশন (আইপিএ) ভেনেতো শাখার উদ্যোগে পুলিশ ও আইন অপারেটরদের ১৬তম উচ্চতর প্রশিক্ষণ কোর্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

এ কোর্সে আইপিএর একমাত্র বাংলাদেশি সদস্য হিসেবে যোগদান করেন প্রবাসী সাংবাদিক মেসবাহ উদ্দিন আলাল।

শুক্রবার (২২ মার্চ) ভেরোনার ফ্রাকাসটেরোর হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কোর্সে স্বাগত বক্তব্য দেন সান বনিফাসিও পৌরসভার স্থানীয় পুলিশ বাহিনীর কমান্ডার ড. কার্লো ভিনসেঞ্জো।

কোর্সের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সান বনিফাসিওর মেয়র অধ্যাপক প্রোভোলি জামপাওলো, স্থানীয় স্বাস্থ্য বিভাগের ডিজি ড. জিরাল্ডি পিয়েত্রো, আইপিএর ভেনেতো বিভাগীয় প্রতিনিধি দলের সভাপতি ড. ডিয়েগো ট্রোলেস ও সহ সভাপতি মডারেটর লংজেগা ক্লাউডিও।

গতি নিয়ন্ত্রণ এবং ঘণ্টায় ৩০ কিলোমিটার জোনের নতুন নির্দেশনাবলি ও বৈদ্যুতিক গতিশীলতা এবং প্রতিবন্ধীদের জন্য ডিভাইসের আরসিএ কভারেজের ওপর বিশেষ আলোচনা করেন ভেরোনা মিউনিসিপাল পুলিশ কমান্ডার ড. লুইজি ও গামবেটোলা মিউনিসিপাল ​​পুলিশ কমান্ডার ড. মাউরিসিও। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন স্থানীয় সান বনিফাসিও মিউনিসিপ্যালিটি, ভেনেতো স্বাস্থ্য বিভাগ ও অ্যাসোসিয়েশন অব সাপোর্টার্স অব ফ্রেন্ডস অব দ্য ট্রাফিক পুলিশ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৫ পিএম | সোমবার, ২৫ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com