ব্যাংকের খবর ডেস্ক | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 84 বার পঠিত
সংগৃহীত ছবি
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত মঙ্গলবার পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমান।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান, মহাব্যবস্থাপক দীপংকর রায়, মহাব্যবস্থাপক এবিএম জাহিদ হোসেন, জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহ্ইয়া তানহারসহ প্রধান কার্যালয়, ধামরাই শাখা ও সাভার শাখার ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
Posted ১:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam