ঈদে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে সতর্ক করা হবে

জাতীয় ডেস্ক   |   রবিবার, ৩১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   87 বার পঠিত

ঈদে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে সতর্ক করা হবে

সংগৃহীত ছবি

আসন্ন ঈদে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল করতে না পারে সেজন্য আগে থেকেই সংশ্লিষ্টদেরকে সতর্ক করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিসভা কমিটির সভাপতি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে ফিটনেস নেই এমন গাড়ি ঈদের সময় চলাচল করে। এসব গাড়ি রাস্তায় গিয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে চলাচল ব্যাহত হয়। যাত্রীদের অনেক ভোগান্তি হয়। সেজন্য ফিটনেসবিহীন এসব গাড়ি যাতে চলাচল করতে না পারে সেজন্য আগে থেকেই সতর্ক করা হবে।

মিল-কলকারখানার শ্রমিকরা ছুটির পর একযোগে এসব গাড়ি ভাড়া করার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছেন মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন যাতে সময়মতো পরিশোধ করা হয় সেজন্য প্রয়োজনে ব্যাংক বেশিক্ষণ সময় খোলা রেখে, বন্ধের দিনও খোলা রেখে সুবিধা দিতে পারে, যাতে শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ না হয়।

তিনি আরও বলেন, শ্রমিকদের যাই প্রাপ্য থাকে সেগুলো যাতে সময়মতো পরিশোধ হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল মালিকদের সঙ্গে মিটিং করে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:০১ পিএম | রবিবার, ৩১ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com