শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কানা‌ডিয়ান বাংলা ‌থিয়েটার অ্যালায়েন্সের বিশ্ব নাট্য দিবস উদযাপন

প্রবাস ডেস্ক   |   সোমবার, ০১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   77 বার পঠিত

কানা‌ডিয়ান বাংলা ‌থিয়েটার অ্যালায়েন্সের বিশ্ব নাট্য দিবস উদযাপন

সংগৃহীত ছবি

কানাডার টরন্টোর ড্যানফোর্থের ফিল্ম ফোরাম হলে কানাডা বাংলা থিয়েটার অ্যালায়েন্সের আয়োজনে বিশ্ব নাট্য দিবস উদযাপন করা হয়েছে।

টর‌ন্টোর বাংলা নাট্য চর্চাকারী দলগুলোর যে‌ৗথ এ উদ্যোগ হৃদ্যতাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়। এতে অতি‌থি বক্তা হিসেবে একুশে পদকপ্রাপ্ত বীর মু‌ক্তিযোদ্ধা, সংস্কৃ‌তিজন জা‌মিল চৌধুরী উপ‌স্থিত ছিলেন।

স্থানীয় বি‌ভিন্ন সামা‌জিক সাংস্কৃ‌তিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। প্রবাসে বাংলা নাট্য চর্চার ৩২ বছরের তথ্য প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অরুণা হায়দার ও ইত্তেলা আলী।

পরপর নাট্যদল বাংলাদেশ ‌থিয়েটারের পক্ষে মোহাম্মদ হা‌বিবুল্লা দুলাল, অন্যস্বর থিয়েটারের আসিফ চৌধুরী, ম্যাক থিয়েটারের ম্যাক আজাদ, উদীচীর তপন সাঈদ, থিয়েটার ফোকসের ইমামমুল হক, ইতিহাস ‌দেশ সমাজের ওয়ালী ইসলাম, আইএম‌সিএলের মিথুন রেজা ও নাট্যসঙ্ঘ-কানাডার সুব্রত পুরু শুভেচ্ছা বক্তব্য দেন।

টরন্টো বাংলা বই‌মেলার আহ্বায়ক সাদী আহমদ ও টরন্টো ফিল্ম ফোরামের শার‌মিন শ‌র্মি, বাংলাদেশ আইটিআই কেন্দ্রের সদস্য নাট্যজন মাহমুদুল ইসলাম সে‌লিম এ সংগঠনকে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য দেন।

অনুষ্ঠানে এবারের বিশ্ব নাট্য দিবসের বাণী এবং বাণী প্রদানকারী নরওয়ে‌জিয়ান লেখক, নাট্যকার ও সা‌হিত্যে ‌নোবেল বিজয়ী ইয়োন ফসের জীবনী পাঠ করেন নাট্যজন সে‌লিম চৌধুরী।

এ অনুষ্ঠানে ২০২৫ সালে আমে‌রিকায় অনু‌ষ্ঠাতব্য বিশ্ব অভিবাসী বাংলা নাট্য উৎস‌বের লোগো উন্মোচন করা হয়। বি‌শিষ্ট রবীন্দ্রসংগীত শি‌ল্পী বাংলাদেশ আইটিআই কেন্দ্রের সদস্য না‌র্গিস চৌধুরী ও শিখা আকতারী সংগীত প‌রি‌বেশন এবং বি‌শিষ্ট ক‌বি, নাট্যকার মেহরাব রহমান ও আরিয়ান হকের আবৃ‌ত্তির মাধ্য‌মে অনুষ্ঠানের প‌রিসমা‌প্তি ঘটে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৮ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com