কুয়াকাটায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

ব্যাংকের খবর ডেস্ক   |   সোমবার, ০১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   110 বার পঠিত

কুয়াকাটায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

সংগৃহীত ছবি

২০২৪ ও পরবর্তী সময়ের ব্যবসায়িক রোডম্যাপ প্রণয়নের উদ্দেশ্যে সম্প্রতি ব্র্যাক ব্যাংক দেশের দক্ষিণাঞ্চলের পাঁচটি জেলার এজেন্ট ব্যাংকিং পার্টনারদের নিয়ে একটি এজেন্ট ব্যাংকিং সম্মেলনের আয়োজন করেছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তায় আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে এই সম্মেলনের আয়োজন করা হয়।

দিনব্যাপী চলা এই সম্মেলনের লক্ষ্য ছিল ব্যাংক ও ব্যাংকের এজেন্ট পার্টনারদের মধ্যে সুসম্পর্ক দৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। সম্মেলনে অংশ নেন ব্র্যাক ব্যাংকের বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর ও ঝিনাইদহ অঞ্চলের এজেন্ট পার্টনার, এজেন্ট ফিল্ড অফিসার, এজেন্ট রিলেশনশিপ অফিসার এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ও এসএমই ব্যাংকিংয়ের কর্মকর্তারা।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪১ পিএম | সোমবার, ০১ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com