দেশের রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিমানে যাতায়াতের আহ্বান

প্রবাস ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   126 বার পঠিত

দেশের রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিমানে যাতায়াতের আহ্বান

সংগৃহীত ছবি

দেশের রিজার্ভ বাড়াতে কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের বাংলাদেশ বিমানে যাতায়াত করার আহ্বান জানিয়েছেন কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী।

বুধবার কুয়েতের আব্বাসিয়া বাংলাদেশি প্রতিষ্ঠান স্কাই টাচ ট্রাভেল এন্ড ট্যুরিজম ইফতার মাহফিল একথা বলেন তিনি।

বিমানের যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরতে বাংলাদেশি ট্রাভেল এজেন্সি ও এজেন্ট ও শাখা অফিসগুলো আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানান কুয়েত বাংলাদেশ বিমানে কান্ট্রি ম্যানেজার।

স্কাই টাচ এন্ড ট্রাভেল ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে মোবারকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, কুয়েতে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ অনেকে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৮ পিএম | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com