শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

শিল্প ও বাণিজ্য ডেস্ক   |   শনিবার, ১৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   84 বার পঠিত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

সংগৃহীত ছবি

ইরান এই সপ্তাহের শেষের দিকে সরাসরি ইসরায়েলের ওপর হামলা চালাবে। এ হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল-এমন খবরে আজ শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। খবর সিএনবিসির

এর আগে গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়। এরপরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দেয়। ওই সময় লোহিত সাগরে হুতিদের হামলার পর বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যায়।

সম্প্রতি জর্ডানে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলের হামলার পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। এমন অস্থিরতার মধ্যেই ফের তেলের দাম বাড়ল।

আগামী মাসে যে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেল সরবরাহ করবে সেটির প্রতি ব্যারেলের দাম আজ শুক্রবার ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ১৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, জুনে যে ব্রেন্ট ক্রুড তেল সরবরাহ হবে, সেটির প্রতি ব্যারেলের দাম এদিন ১ দশমিক শূন্য ৪ ডলার বা ১ দশমিক ১৬ ডলার বেড়ে ৯০ দশমিক ৭৯ ডলারে উঠেছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৪ অপরাহ্ণ | শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com