শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘আর কখনো কাজ না করলেও আমার আফসোস থাকবে না’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   80 বার পঠিত

‘আর কখনো কাজ না করলেও আমার আফসোস থাকবে না’

সংগৃহীত ছবি

এবারের ঈদে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির টেলিফিল্ম ‘শেষমেষ’। মা ও ছেলের আবেগময়ী এক গল্প ছুঁয়ে গেছে প্রতিটি দর্শককে।

‘শেষমেষ’ টেলিফিল্মে মূখ্য চরিত্রে ছিলেন অভিনেতা জিয়াউল হক পলাশ, অভিনেত্রী মনিরা মিঠু ও পারসা ইভানা। তিনজনের অভিনয়ই প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে আবেগতাড়িত হয়েছেন অভিনেত্রী পারসা ইভানা। ‘শেষমেষ’ টেলিফিল্মকে জীবনের সেরা কাজ হিসেবে অভিহিত করেছেন তিনি।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইভানা লিখেছেন, রিয়েল লাইফে অভিনয় করা আর পর্দায় অভিনয় করার মধ্যে অনেক পার্থক্য আছে, এটা আমি আগে বুঝতে পারিনি। ‘শেষমেষ’ কাজটি আমার জীবনের সবচেয়ে সুন্দর একটি কাজ। ধন্যবাদ অমি ভাই, এত সুন্দর একটি চরিত্রে আমাকে কাস্ট করার জন্য। কৃতজ্ঞতা ও ভালোবাসা।

দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইভানা। স্ট্যাটাসের শেষে লিখেছেন, দর্শকদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি আবেগাপ্লুত। আমাদের জন্য দোয়া করবেন।

এদিকে ইভানার সেই পোস্টে মন্তব্য করেন সংগীততারকা রবিউল ইসলাম জীবন। তিনি বলেন, তোমার জীবনের অনবদ্য একটা কাজ হয়ে থাকবে এটা। পুরো টিম দুর্দান্ত কাজ করেছো। ধন্যবাদ সবাইকে।

এর জবাবে অভিনেত্রী বলেন, ‘ধন্যবাদ ভাইয়া। আর কখনো কাজ না করতে পারলেও আমার কোনো আফসোস থাকবে না।’

‘শেষমেষ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, মনিরা মিঠু, চাষি আলম, শিমুল শর্মা, পাভেল, সুমন পাটোয়ারী, ইশরাত জাহিন, তানজিম অনিক, সাদিয়া তানজিন।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com