ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪   প্রিন্ট  

zone

সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নোয়াখালী জোনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলন গতকাল কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

ব্যাংকের এসইভিপি মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, ডিএমডি মুহাম্মদ শাব্বির এবং এসইভিপি আবু ছাঈদ মো. ইদ্রিস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নোয়াখালী জোনপ্রধান এএফএম আনিছুর রহমান। সম্মেলনে ব্যাংকের কুমিল্লা জোনপ্রধান মো. মুনিরুল ইসলাম, এসভিপি খালেদ মাহমুদ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:০৫ PM | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#