চিফ ডিজিটাল অফিসার নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   115 বার পঠিত

চিফ ডিজিটাল অফিসার নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক

সংগৃহীত ছবি

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রাকে সামনে এগিয়ে নিতে চিফ ডিজিটাল অফিসার (সিডিও) নিয়োগ দিয়েছে ব্যাংকটি। গত ১ এপ্রিল থেকে ব্যাংকটির প্রথম চিফ ডিজিটাল অফিসার হিসেবে নিযুক্ত হন মো. মোকাররবীন মান্নান। শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানিতে কাজ করার মধ্য দিয়ে আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল অগ্রযাত্রা বিষয়ে বিস্তৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করেন তিনি।

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে মোকাররবীন নগদ লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের ডিজিটাল ট্রান্সফরমেশন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি এরিকসন-কেনিয়া, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা, বিকাশ এবং উপায়-এর মতো প্রতিষ্ঠানে সিডিও, সিটিও এবং অন্যান্য টেকনোলজি ফাংশনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মোকাররবীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি, ফ্রান্সের ইকোল ন্যরমাল সুপেরিয়র দি কাচান থেকে টেলিকমিউনিকেশন বিষয়ে এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৪ এএম | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com