নেপালের দলকে হারিয়ে ভলিবলে চ্যাম্পিয়ন বিকেএসপি

খেলাধুলা ডেস্ক

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   প্রিন্ট  

champion

সংগৃহীত ছবি

প্রথম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট-২০২৪ এ বিকেএসপি লাল দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ বিকেলে বিকেএসপির জিমন্যাশিয়ামে উত্তেজনাপূর্ণ খেলাায় বিকেএসপি লাল দল ৩-০ (২৫-১৩, ২৫-২১ ও ২৭-২৫) সেটে নেপালের রুরাল মিউনিসিপ্যালিটি ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন।

৬ দিন ব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিকেএসপির ২টি দল ছাড়াও মালদ্বীপের পুলিশ ক্লাব ও নেপালের রুরাল মিউনিসিপ্যালিটি ভলিবল দল অংশগ্রহণ করে।

Facebook Comments Box

Posted ০৪:৫৫ PM | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#