শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শামিম উদ্দিন সোনালী ব্যাংকের নতুন ডিএমডি

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ০১ মে ২০২৪   |   প্রিন্ট   |   104 বার পঠিত

শামিম উদ্দিন সোনালী ব্যাংকের নতুন ডিএমডি

সংগৃহীত ছবি

সোনালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন শামিম উদ্দিন আহমেদ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি অগ্রণী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার থেকে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন। গত রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সোনালী ব্যাংক পিএলসিতে পদায়ন করা হয়।

শামিম উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখা ও করপোরেট শাখা প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, বিভিন্ন সার্কেল প্রধান এবং জেনারেল ম্যানেজার হিসেবে দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ৩২ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকিং বিষয়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশ নিতে নেপাল, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৩ অপরাহ্ণ | বুধবার, ০১ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com