ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রিফ্রেশার্স ট্রেইনিং কোর্স

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ মে ২০২৪   |   প্রিন্ট   |   86 বার পঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রিফ্রেশার্স ট্রেইনিং কোর্স

সংগৃহীত ছবি

দক্ষ মানবসম্পদ গড়ে উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তাদের অংশগ্রহণে ‘রিফ্রেশার্স ট্রেইনিং কোর্স’—এর আয়োজন করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী উক্ত প্রশিক্ষণ কর্মসুচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাপনী বক্তৃতায় তিনি এ ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে সবাইকে ব্যাংকিং কার্যক্রমে সচেতন ও যত্নবান হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

এ সময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান ও অনুষদ সদস্য উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের ৬০জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৯ পিএম | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com