খেলাধুলা ডেস্ক
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ প্রিন্ট
সংগৃহীত ছবি
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়ার শঙ্কায় ছিল বাংলাদেশ নারী দল। ঘরের মাঠে সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগ্রেসদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও ব্যাটে-বলে ছন্নছাড়া বাংলাদেশ। কোনো বিভাগেই ভারতের মেয়েদের পরীক্ষা নিতে পারেনি স্বাগতিকরা। ৭ উইকেটের বড় হারে দুই ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২ মে) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান তুলে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
Posted ০১:১৪ PM | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com