শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড জিতলেন মিথিলা

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   81 বার পঠিত

দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড জিতলেন মিথিলা

সংগৃহীত ছবি

সম্প্রতি দিল্লিতে বসেছিল ১৪তম দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল। উৎসবে ও অভাগী ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান মিথিলা। এ পুরস্কার পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি।

এ সিনেমাকে শুধু একটি সিনেমা হিসেবেই নয়, সামাজিক সচেতনতা ও সার্বিক মানবিকতার এক আঙ্গিকে তুলে ধরা হয়েছে।

এপ্রিলের শুরুতেই মুক্তি পেয়েছিল রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ও অভাগী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে তৈরি হয়েছে এ ছবি। এবার এ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা।

ইতোমধ্যে চলচ্চিত্রটি প্রশংসিত হওয়ার পাশাপাশি অনেকগুলো ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হওয়ার জন্য মনোনীত হয়েছে। সিনেমাটি নির্মাণের নেপথ্যে ছবির প্রযোজক ভারতীয় শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রবীর ভৌমিকের মূল উদ্দেশ্য ছিল বৃহৎ পরিসরে সমাজ সেবা করা। ইতোমধ্যে তিনি আটটি গ্রামকে দত্তক নিয়েছেন এবং একটি অনাথ আশ্রমও পরিচালনা করছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৫ অপরাহ্ণ | রবিবার, ০৫ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com