অগ্রণী ব্যাংকের সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চুক্তি

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ মে ২০২৪   |   প্রিন্ট   |   112 বার পঠিত

অগ্রণী ব্যাংকের সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চুক্তি

সংগৃহীত ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সঙ্গে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিম, এসইডিপি-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।

গত রোববার মাউশির সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ও অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্যামেলকো) মোহাম্মদ ফজলুল করিম, মাউশির পরিচালক অধ্যাপক ড. একেএম শফিউল আজম, স্কিম পরিচালক অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ ও অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৯ এএম | মঙ্গলবার, ০৭ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com