বরগুনার ১৮৫ কৃষি উদ্যোক্তাকে ইউসিবির উদ্যোগে প্রশিক্ষণ প্রদান

ব্যাংকের খবর ডেস্ক

বুধবার, ০৮ মে ২০২৪   প্রিন্ট  

UCB

সংগৃহীত ছবি

বরগুনার আরডিএফ মিলনায়তনে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষিবিষয়ক সহায়তা উদ্যোগের আওতায় গতকাল এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে সম্ভাবনাময় কৃষি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করে আসছে ইউসিবি পিএলসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন বরগুনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু মো. জোবায়দুল আলম।

Facebook Comments Box

Posted ০৪:১৪ PM | বুধবার, ০৮ মে ২০২৪

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#