বাংলাদেশ স্কুল বাহরাইনে এসএসসি পরীক্ষায় পাস ৮৪.০৯ শতাংশ

প্রবাস ডেস্ক   |   রবিবার, ১২ মে ২০২৪   |   প্রিন্ট   |   108 বার পঠিত

বাংলাদেশ স্কুল বাহরাইনে এসএসসি পরীক্ষায় পাস ৮৪.০৯ শতাংশ

সংগৃহীত ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় বাহরাইন বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ৪৫ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে দুই জন জিপিএ-৫ সহ ৮৪.০৯ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে।

রোববার (১২ মে) প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ বাহরাইন থেকে এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২৫ জন, বাণিজ্য বিভাগ থেকে ২০ জনসহ মোট ৪৫ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৭ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুই জন, এ গ্রেড পেয়েছে ২৪ জন, এ মাইনাস ৭ জন, বি ৩ জন ও সি পেয়েছে ১ জন। আর ফেল করেছে ৬ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ জন।

বাহরাইন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস দূতাবাসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান।

এদিকে ফলাফলে খুশি মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও।

বিদেশের মাটিতে বাংলাদেশি ছাত্রছাত্রীদের এ সাফল্যের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্কুলের ভাইস প্রিন্সিপাল বলেন, স্কুলের এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের ফলাফল। বাহরাইনে ২০০৩ সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৪ পিএম | রবিবার, ১২ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com