শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমিরাতের দুটি স্কুলে পাস ৬২, ফেল ৮ জন

প্রবাস ডেস্ক   |   সোমবার, ১৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   101 বার পঠিত

আমিরাতের দুটি স্কুলে পাস ৬২, ফেল ৮ জন

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুটি স্কুলে রোববার (১২ মে) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬২ জন পাস করেছে। ফেল করেছে ৮ জন। তার মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিল একজন।

রাজধানী আবুধাবির শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৩৭ জন। এর মধ্য অংশ নেয় ৩৬ জন। পাস করেছে ২৯ জন। এদের মধ্যে এ গ্রেড ৮ জন, এ- ১০ জন, বি গ্রেডে ৮ জন এবং সি গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৩ জন শিক্ষার্থী। তবে এবার কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ পায়নি। বাকি ৭ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাসের হার ৮১ শতাংশ।

অন্যদিকে উত্তর আমিরাতের​ রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এ বছর ৩৪ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বাকিদের মধ্যে ১৩ জন এ গ্রেড ও ১৯ জন বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। আর একজন শিক্ষার্থী ফেল করেছে। পাসের হার ৯৪.৪ শতাংশ।

ফলাফলের বিষয়ে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশি স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক এ এস এম আবদুল গণী সিদ্দিকি বলেন, দুঃখজনকভাবে এ বছর আশানুরূপ ফলাফল হয়নি। আমরা শিক্ষার্থীদের বিষয়ে আরও যত্নশীল হব, যাতে আগামী বছর শিক্ষার্থীরা আশানুরূপ ভালো ফলাফল নিশ্চিত করতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com