শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ দল

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ১৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   232 বার পঠিত

পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ দল

সংগৃহীত ছবি

আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে অংশ নিচ্ছে ২০টি দল। তার মধ্যে ১৯টি দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ব্যক্তিক্রম একমাত্র পাকিস্তান। আসরের সপ্তাহ দুয়েক বাকি থাকলেও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর, আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করতে আরও চার-পাঁচ দিন সময় নেবে পিসিবি। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, চোট থেকে সেরে উঠতে পুনর্বাসনে থাকা পেসার হারিস রউফ ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান ধরতে পারেন পেসার হাসান আলী, অলরাউন্ডার সালমান আলী আগা ও ইরফান খান।

আগামী ২ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ালেও ৯ জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। গ্রুপের বাকি দলগুলো হচ্ছে- আয়ারল্যান্ড, কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড-

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, সাইম আইয়ুব, ইফতিখার আহমেদ, আবরার আহমেদ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি ও হারিস রউফ।

রিজার্ভ : সালমান আলী আগা, হাসান আলী ও ইরফান খান।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১২ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com