শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ১৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   89 বার পঠিত

ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের উন্নয়ন আর্থিক সংস্থা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) ব্র্যাক ব্যাংককে পাঁচ কোটি ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং নারী-নেতৃত্বাধীন ব্যবসায়ের উন্নয়নে ঋণটি গুরুত্বপূর্ণ তহবিল হিসেবে কাজ করবে। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর এবং হেড প্রসপ্রিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ ডা. ডানকান ওভারফিল্ড, বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা শাহনূর শিকদার, বিআইআইর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রেহান রশিদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com