ব্যাংকের খবর ডেস্ক | সোমবার, ২০ মে ২০২৪ | প্রিন্ট | 85 বার পঠিত
সংগৃহীত ছবি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মধ্যে শিক্ষার্থীদের যাবতীয় ফি পেমেন্ট সংক্রান্ত্র এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ডিআইইউ কনফারেন্স হলে উপাচার্য ড. এম. লুৎফর রহমান ও ইসলামী ব্যাংকের এএমডি মো. আলতাফ হুসাইনের উপস্থিতিতে ডিআইইউয়ের ট্রেজারার (চলতি দায়িত্ব) মমিনুল হক মজুমদার ও ব্যাংকের আশুলিয়া শাখাপ্রধান এবিএম মোস্তফা আলী হায়দার সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
ব্যাংকের এসইভিপি মো. মাকসুদুর রহমান ও ঢাকা নর্থ জোনপ্রধান বশির আহমদ এবং ডিআইইউর উপ-উপাচার্য ড. এসএম মাহবুব উল-হক মজুমদার, রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী ও অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইয়েদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১২:১৮ অপরাহ্ণ | সোমবার, ২০ মে ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam