পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দিল সোশ্যাল ইসলামী ব্যাংক

ব্যাংকের খবর ডেস্ক   |   সোমবার, ২০ মে ২০২৪   |   প্রিন্ট   |   88 বার পঠিত

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দিল সোশ্যাল ইসলামী ব্যাংক

সংগৃহীত ছবি

সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২০২৪ সালের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দিতে গত শনিবার জিইসি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় এক প্রীতি সম্মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও মোহাম্মদ হাবীবুর রহমান।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান সৈয়দ মো. সোহেল। এছাড়া ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো. তৌহিদ হোসেন, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড আরএমজি ডিভিশনের প্রধান আবু রুশদ ইফতেখারুল হকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৫ পিএম | সোমবার, ২০ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com