শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে

প্রবাস ডেস্ক   |   রবিবার, ২৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   163 বার পঠিত

দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে চাহিদাভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

শনিবার (২৫ এপ্রিল) দুবাইয়ের পাঁচ তারকা হোটেল হায়াত রিজেন্সিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে, সে দেশে সে ধরনের জনবল পাঠানো হবে। আমরা চাহিদাভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা নেব।

আমিরাতের যেসব কোম্পানি বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি করে, তাদের মধ্যে প্রথম সারির ১৬টি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়। কী ধরনের দক্ষ জনশক্তি তাদের প্রয়োজন কিংবা বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি পাঠানোর জন্য কী কী করণীয়, সেসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় বেশিরভাগ কোম্পানি ভিসা প্রসেসিং দীর্ঘসূত্রিতার অভিযোগ করেন। ভাষা দক্ষতা ও আইটি দক্ষতার উন্নয়ন দরকার বলেও জানায় কোম্পানিগুলো। প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ইস্যুগুলো সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান।

বাংলাদেশের পক্ষ থেকে আরও অধিক সংখ্যক জনশক্তি নেওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে অদক্ষ জনশক্তি ভিসা চালুর ব্যাপারে ইউএই সরকারের সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান, বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং কনস্যুলেটের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ৩৫ লাখ বাংলাদেশি অবস্থান করছে বলে সভায় জানানো হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com