শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুবাইয়ে রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ প্রেসক্লাবের ৪ জন

প্রবাস ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   82 বার পঠিত

দুবাইয়ে রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ প্রেসক্লাবের ৪ জন

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন করলেন ৫১ জন প্রবাসী বাংলাদেশি। এটি দুবাইয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়।

৫১ জনের মধ্যে চারজন হচ্ছে বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর। তারা হলেন নব নির্বাচিত সভাপতি মামুনুর রশীদ, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান জনি, প্রচার সম্পাদক নওশের আলম সুমন ও সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল।

শনিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা দেওয়া হয়।

কঠিন হয়ে গেল দুবাই ভ্রমণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ হিসেবে উপস্থিত অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জাসাল হেসেন, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির।

এবারের আয়োজনে বৈধপথে রেমিট্যান্স পাঠানো ৫১ জন প্রবাসী বাংলাদেশিকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাদের মধ্যে রয়েছেন নিম্ন বেতনধারী, উচ্চ বেতনধারী, প্রবাসী ব্যবসায়ী, পেশাজীবী, কর্মজীবী নারী, নারী উদ্যোক্তা ও প্রবাসী সাংবাদিক। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে নির্বাচিত ৭৫ জন সিআইপিকে সংবর্ধিত করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবারের মতো বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার জন্য দুবাই বাংলাদেশ কনস্যুলেট সাধারণ প্রবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেওয়ার উদ্যোগ নেয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com