শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গ্যাস বিল আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে তিতাসের চুক্তি

ব্যাংকের খবর ডেস্ক   |   শুক্রবার, ৩১ মে ২০২৪   |   প্রিন্ট   |   86 বার পঠিত

গ্যাস বিল আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে তিতাসের চুক্তি

সংগৃহীত ছবি

তিতাস গ্যাসের প্রায় ২৯ লাখ গ্রাহকের গ্যাস বিল আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির ফলে ঘরে বসেই সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে তিতাস গ্যাসের গ্রাহকরা তাদের গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম ও বিশেষ অতিথি ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com