শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   শুক্রবার, ৩১ মে ২০২৪   |   প্রিন্ট   |   88 বার পঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

শাহ্্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান একে আজাদ। এজিএমে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়।

সভায় ২০২৩ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার। অন্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com