শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খুলনা অঞ্চলে ন্যাশনাল ব্যাংকের মতবিনিময় সভা

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   88 বার পঠিত

খুলনা অঞ্চলে ন্যাশনাল ব্যাংকের মতবিনিময় সভা

সংগৃহীত ছবি

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপক, অপারেশনস ম্যানেজার ও উপশাখার ইনচার্জদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, পরিচালক মো. রিয়াজুল করিম, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মতিন, খুলনার আঞ্চলিক প্রধান ও ইভিপি আশিষ কুমার লস্করসহ শাখাগুলোর ব্যবস্থাপক, অপারেশনস ম্যানেজার ও উপশাখার ইনচার্জরা।

সভায় খলিলুর রহমান বলেন, ‘ন্যাশনাল ব্যাংকের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। এই ইতিহাস গর্বের, সাফল্যের। সবার মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টাই পারে ব্যাংকটিকে আবারও সাফল্যমণ্ডিত করতে।’

খলিলুর রহমান আরও বলেন, ‘সিএমএসএমই খাতের অপার সম্ভাবনা রয়েছে খুলনা অঞ্চলে।’ এ জন্য খুলনা অঞ্চলে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও উপশাখার কর্মকর্তাদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট হতে বলেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০২ পূর্বাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com