ঘূর্ণিঝড় রেমালে ভেঙে গেল সেট, ঈদে মুক্তি পাচ্ছে না ‘জংলি’

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   123 বার পঠিত

ঘূর্ণিঝড় রেমালে ভেঙে গেল সেট, ঈদে মুক্তি পাচ্ছে না ‘জংলি’

সংগৃহীত ছবি

গেল রোজার ঈদেই পোস্টার প্রকাশ করে ‘জংলি’ সিনেমা মুক্তির আগাম বার্তা দিয়ে রাখেন অভিনেতা সিয়াম আহমেদ। এরপর নির্মাতা এম রাহিম জানান, কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

প্রথমবারের মতো এই সিনেমায় জুটি বাঁধেন অভিনেতা সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী। গত দুই মাস ধরেই চলছিল ছবির শুটিং ও প্রি-প্রোডাকশনের কাজ। ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার টার্গেট করেই এগিয়ে যাচ্ছিল পুরো টিম।

তবে ভক্তদের জন্য দু:সংবাদ! ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সিয়ামের ‘জংলি’। কারণ এখনও শেষ হয়নি ছবির শতভাগ কাজ। ঘূর্ণিঝড় ও তীব্র গরমের প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সিনেমার শুটিং।

সিয়ামের নতুন ‘জংলি’ লুকে অবাক সবাই!

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা এম রাহিম নিজেই। শনিবার (১ জুন) তিনি জানালেন, টানা শুটিংয়ের পাশাপাশি ভারতে চলছিল ‘জংলি’র পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। সবশেষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের। পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়।

তিনি বলেন, ‘প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এই ঈদে। এই মানের সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একদমই আনএথিক্যাল হবে।’

জংলি সিনেমায় সিয়াম ও বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান প্রমুখ। আজাদ খানের গল্পে ছবির চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। ছবিটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৩ এএম | রবিবার, ০২ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com