শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি সোনা উধাও

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   322 বার পঠিত

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি সোনা উধাও

সংগৃহীত ছবি

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে ১৪৯ ভরি সোনা গায়েব হওয়ার খবর পাওয়া গেছে। ঐ সোনার বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ ৫৯ হাজার ৩৭৩ টাকা।

২৯ মে ইসলামী ব্যাংক চকবাজার শাখায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর।

স্বর্ণালংকারের মালিক রোকেয়া বারী বলেন, গত বুধবার দুপুর দেড়টায় ইসলামী ব্যাংক চকবাজার শাখায় আমার জন্য বরাদ্দকৃত লকার থেকে আমি কিছু সোনা আনতে যাই। এসময় লকারের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাকে লকার খুলে দেয়ার অনুরোধ করলে তিনি তার চাবি দিয়ে লকার রুমের দরজা খুলে দেন। এ সময় আমার জন্য বরাদ্দ রাখা লকার খোলা অবস্থায় দেখতে পাই।

আমি বিষয়টি ব্যাংকের সংশ্লিষ্টদের অবহিত করার পর তারা কোনো সদুত্তর দিতে পারেননি। পরে আমি বিষয়টি চকবাজার থানার ওসিকে জানাই। তিনি নিজে ঘটনাস্থলে আসেন, দেখতে পান আমার লকারে মাত্র ১০-১১ ভরি সোনা অবশিষ্ট রয়েছে। আমার ধারণা, ব্যাংকের লোকজনই এ ঘটনায় জড়িত। আমি গত ১৬ থেকে ১৭ বছর ধরে ইসলামী ব্যাংক চকবাজার শাখার একটি লকার ব্যবহার করছি। এই শাখায় আমার একটি ব্যাংক হিসাবও রয়েছে।

চকবাজার থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, সোনা উধাওয়ের ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে ব্যাংকে গিয়েছিলাম। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর লকার খোলা অবস্থায় ছিল। ভুক্তভোগী দাবি করেছেন লকার থাকা ১৪৯ ভরি সোনা নেই। এ বিষয়ে থানায় মামলা দায়ের করতে পরামর্শ দিয়েছি। কিন্তু তিনি (ভুক্তভোগী) সাধারণ ডায়রি করতে চাচ্ছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com