শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করল আইসিসি

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ০৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   96 বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করল আইসিসি

সংগৃহীত ছবি

ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যে প্রথমবারের মতো ২০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দল বাড়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানিতেও এসেছে পরিবর্তন। রেকর্ড পরিমাণ প্রাইজমানি থাকছে চলমান এই আসরে অংশ গ্রহণ করা দলগুলোর জন্য।

আজ সোমবার (৩ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসি। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ২০ দলের জন্যই অর্থ পুরস্কার বরাদ্দ রয়েছে। পুরো আসরের জন্য প্রাইজমানি রাখা হয়েছে ১১.২৫ মিলিয়ন ডলার বা প্রায় ১৩২ কোটি টাকা। আগের আসরে সেটা ছিল ৫৬ লাখ ডলার বা ৬৫ কোটি টাকা। অর্থ্যাৎ গত আসরের চেয়ে এবার প্রায় দিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি।

এবার চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার অর্থ্যাৎ বাংলাদেশি টাকায় তারা পাবে প্রায় ২৯ কোটি টাকা। রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে ১.২৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা।

সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭, ৮৭, ৫০০ মার্কিন ডলার বা ৯ কোটি ২৪ লাখ টাকা। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা করে।

সেমি ফাইনাল ও ফাইনালে জয়ের জন্য প্রতি দল পাবে ৩১ হাজার ১৫৪ ডলার বা বাংলাদেশি টাকায় ৩৬ লাখ টাকা।

এ ছাড়া ৯, ১০, ১১ ও ১২ নম্বরে থাকা দল পাবে ২৪৭,৫০০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯০ লাখ টাকা করে। ১৩ থেকে ২০ নম্বরে তাকা প্রতিটি দল ২২৫ হাজার ডলার পাবে। যা বংলাদেশি টাকায় ২ কোটি ৬৪ লাখ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৫ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com