শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাল নোট শনাক্তে আইএফআইসি ব্যাংকের কর্মশালা

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   70 বার পঠিত

জাল নোট শনাক্তে আইএফআইসি ব্যাংকের কর্মশালা

সংগৃহীত ছবি

বেসরকারি ব্যাংক আইএফআইসি উদ্যোগে দিনব্যাপী ‘জাল নোট শনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ব্যাংকের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন শাখা-উপশাখার প্রায় শতাধিক কর্মীরা অংশগ্রহণ করেন। গত শনিবার (১ জুন) রংপুরের একটি স্থানীয় মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. গোলাম মহিউদ্দিন সরকার এবং যুগ্মপরিচালক (ক্যাশ) মো. আব্দুল মতিন সরকার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির হেড কারেন্সি ম্যানেজমেন্ট উইলিয়াম চৌধুরী ও রংপুর শাখা ব্যবস্থাপক জনাব মাহমুদা বেগম।

উল্লেখ্য, দেশে ১ হাজার ৪০০ এর বেশি শাখা-উপশাখা রয়েছে আইএফআইসি ব্যাংকটির।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com