প্রাইম ব্যাংক ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে চুক্তি

ব্যাংকের খবর ডেস্ক

সোমবার, ১০ জুন ২০২৪   প্রিন্ট  

Evercare

সংগৃহীত ছবি

দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে ঢাকার এভারকেয়ার হাসপাতাল। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, ঢাকার এভারকেয়ার হাসপাতাল প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং কাস্টমারদের জন্য বিভিন্ন হেলথকেয়ার প্যাকেজে বিশেষ সুবিধা দেবে। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার চিফ মার্কেটিং অফিসার বিনয় কাউল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদেরী, এভারকেয়ার হাসপাতাল ঢাকার হেড অব কর্পোরেট মার্কেটিং এ এম আবুল কাশেম রনিসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ০৭:৫০ AM | সোমবার, ১০ জুন ২০২৪

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#