শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালদ্বীপে মদিনা জামাতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   80 বার পঠিত

মালদ্বীপে মদিনা জামাতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

ইসলামিক সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) মালদ্বীপের রাজধানী মালের সিক্সটি সিক্স রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভিউ কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান মো. দুলাল হোসেন।

মদিনার জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রবাসী সাংবাদিক মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহিউদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবাসী ব্যবসায়ী মো. মনির হোসেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রবাসী মওলানা মো. শফিকুল ইসলাম, মওলানা মো. আবুল হোসেন, প্রবাসী ক্বারী আব্দুল আজিজ, মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি প্রবাসী ব্যবসায়ী ফয়েজুর রহমান, বিএনপি মালদ্বীপ শাখার সহ-সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো. মাহফুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক এম আর মামুন।

অনুষ্ঠানে দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির লক্ষ্যে কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে আসা সবার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সাবেক আহ্বায়ক প্রবাসী ইমাম ও খতিব মাওলানা মো. তাজুল ইসলাম।

অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com