জাতীয় ডেস্ক | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ | প্রিন্ট | 78 বার পঠিত
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় বিদায়ী সেনাবাহিনীর প্রধানের পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
২০২১ সালের ১০ জুন সেনাপ্রধান হিসেবে এস এম শফিউদ্দিন আহমেদকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিলো প্রতিরক্ষা মন্ত্রণালয়।
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam