চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘এমপ্লয়িজ কনফারেন্স’ অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক

রবিবার, ২৩ জুন ২০২৪   প্রিন্ট  

Default Image

সংগৃহীত ছবি

চট্টগ্রাম অঞ্চলের সব শাখা ও আঞ্চলিক কার্যালয়ের সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাদের অংশগ্রহণে শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের ‘এমপ্লয়িজ কনফারেন্স ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন এবং ইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।

প্রধান অতিথি মোহাম্মদ মোহন মিয়া ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ২০২৪ সালের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনে দিক নির্দেশনা দেন। তিনি শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংকের সব কার্যক্রমে ইসলামি ব্যাংকিং নীতিমালার শতভাগ অনুসরণ, গ্রাহকসেবার মানোন্নয়ন, এসএমই বিনিয়োগ বৃদ্ধি ও নিবিড় তদারকির মাধ্যমে সম্পদমান উন্নয়নে তৎপর হওয়ার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ০৯:১৬ AM | রবিবার, ২৩ জুন ২০২৪

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#