শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাল আসছে থ্রিলার-সাসপেন্সে ভরা ‘মির্জাপুর’ এর নতুন সিজন

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   97 বার পঠিত

সংগৃহীত ছবি

২০১৮ সালে মুক্তি পেয়েছিল মির্জাপুরের প্রথম সিজন। প্রথম সিজনই দারুন দর্শক প্রিয়তা পায় সিরিজটি। এরপর থেকেই মির্জাপুরের নতুন সিজনের অপেক্ষায় ছিল দর্শক। প্রথম সিজনের দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। অবশেষে চার বছর পর আগামীকাল মুক্তি পাচ্ছে সিরিজটির তৃতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে সিরিজটি।

গত ১৯ জুন প্রকাশ পেয়েছে সিরিজের তৃতীয় সিজনের ট্রেলার। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের গল্প ফুটে উঠেছে ট্রেলারে।

দ্বিতীয় সিজনের শেষেই আভাস পাওয়া গিয়েছিল, নতুন সিজন আরও মার মার কাট কাট হতে চলেছে। নতুন সিজনে কালিন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের মধ্যে যে মহারণ হবে, তা আগেই বোঝা গিয়েছিল। ট্রেলারে মিলল তার আভাস।

দ্বিতীয় সিজনে গুড্ডু ও গোলু হত্যার চেষ্টা করেছিল কালিন ভাইয়াকে। পালিয়ে জীবন বাঁচায় সে। ওদিকে কালিন ভাইয়ার স্ত্রী খুন করে মকবুল বাউজিকে। মারা যায় আরও কয়েকজন। মুন্না ত্রিপাঠী ও কালিন ভাইয়ার অনুপস্থিতিতে বীনা ত্রিপাঠীর সাহায্যে পূর্বাঞ্চলের সিংহাসন দখল করে গুড্ডু। ট্রেলার দেখে মনে হচ্ছে, এই সিজনে গুড্ডুর পতন হতে পারে। কারণ, ক্ষমতা অনেক চালাক মানুষকেও অন্ধ করে দেয়।

মির্জাপুরের তৃতীয় সিজনটি পরিচালনা করেছেন গুরমিত সিং এবং আনন্দ আইয়ার। সিরিজটিতে অভিনয় করেছেন—পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, বিক্রান্ত ম্যাসি, দিব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগাল, বিজয় ভার্মা।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com