সিটি ব্যাংকের নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   95 বার পঠিত

সিটি ব্যাংকের নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে

সংগৃহীত ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের এই লভ্যাংশ প্রদান করেছে কোম্পানিটি। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিটি ব্যাংকের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

উল্লেখ্য সিটি ব্যাংক ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ আর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩২ পিএম | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com