শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অগ্রণী ব্যাংকের ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   76 বার পঠিত

সংগৃহীত ছবি

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত ৮৪ ও ৮৫ তম ব্যাচের ৩০ দিনব্যাপী ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গতকাল শনিবার এই কোর্সের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। এবিটিআইয়ের পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক।

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এ সময় প্রধান অতিথি মো. মুরশেদুল কবীর প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিক নির্দেশনা দেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com