সোশ্যাল ইসলামী ব্যাংক – মালয়েশিয়ার সিবিএল মানি ট্রান্সফার চুক্তি

ব্যাংকের খবর ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   144 বার পঠিত

সংগৃহীত ছবি

সোশ্যাল ইসলামী ব্যাংক এবং মালয়েশিয়ার সিবিএল মানি ট্রান্সফার এসডিএন. বিএইচডি. এর মধ্যে মঙ্গলবার একটি রেমিট্যান্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিবিএল এর প্রধান কার্যালয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ও সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুর রহমান ফরাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এসময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন, সিবিএল মানি ট্রান্সফারের ভিপি ও ম্যানেজার অপারেশন মো. হাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটি ব্যাংক বাংলাদেশের অঙ্গপ্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফারের সঙ্গে এই চুক্তির মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকরা সিটিরেমিট অ্যাপ ব্যবহার করে সহজে, নিরাপদে, দ্রুত দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন-

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৪ পিএম | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com