শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘বাংলা কিউআর কোড’ চালু মার্কেন্টাইল ব্যাংকের

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   148 বার পঠিত

সংগৃহীত ছবি

ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সহজ, আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চালু করেছে ‘বাংলা কিউআর কোড’ সার্ভিস। এর ফলে ‘এমবিএল রেইনবো’ অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা নিত্যদিনের কেনাকাটা ও বিভিন্ন লেনদেন আগের চেয়ে সহজে করতে পারবেন।

গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী এই সার্ভিস উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, শামীম আহম্মদ, মু. মাহমুদ আলম চৌধুরী ও অসীম কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল, এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর আবু আস্গার জি. হারুনী, কার্ড ডিভিশন এবং ডিজিটাল ব্যাংকিং ও ইনোভেশন ডিভিশনের হেড মোস্তাফিজুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।

নতুন এই সার্ভিসের মাধ্যমে গ্রাহকেরা কোনো কার্ড বা চেকবই ছাড়াই ‘বাংলা কিউআর’ সংযোজিত যেকোনো আউটলেটে কেনাকাটা করতে পারবেন। মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা ‘এমবিএল রেইনবো’ অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা চলতি হিসাব বা সঞ্চয়ী হিসাবের টাকা সরাসরি ব্যবহার করতে পারবেন। ‘বাংলা কিউআর’ সার্ভিস একদম ফ্রি এবং প্রতিটি লেনদেনে এসএমএস পাঠানো হবে, ফলে এই সার্ভিস সবচেয়ে নিরাপদ। গ্রাহকেরা দৈনিক ২০ হাজার ও মাসে ১ লাখ টাকা পর্যন্ত এই সার্ভিসের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com