শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোনালী ব্যাংকে সেবার প্রতিশ্রুতি বিষয়ে কর্মশালা

ব্যাংকের খবর ডেস্ক   |   সোমবার, ১৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   69 বার পঠিত

সংগৃহীত ছবি

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর-সংস্থার সমন্বয়ে সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সেবা দেওয়ার প্রতিশ্রুতি বিষয়ে কর্মশালা করা হয়েছে। গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম। কর্মশালায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও সিটিজেনস চার্টার বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা বদরে মুনির ফেরদৌস, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. মখলেসুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মণ, উপসচিব ও সিটিজেনস চার্টার বাস্তবায়ন কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা আফছানা বিলকিসসহ মন্ত্রিপরিষদ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় অন্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজাররাসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন ২১ প্রতিষ্ঠানের ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশ নেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০২ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com