উত্তরাঞ্চলে মার্কেন্টাইল ব্যাংকের ‘হাফ-ইয়ারলি পারফরম্যান্স রিভিউ মিটিং’ অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ১৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   215 বার পঠিত

সংগৃহীত ছবি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘হাফ-ইয়ারলি পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৪’ গত ১৩ জুলাই বগুড়ার মম ইন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার ২১ জন শাখাপ্রধান ও ৮ জন উপশাখা ইনচার্জ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মু. মাহমুদ আলম চৌধুরী ও সিএফও তাপস চন্দ্র পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উত্তরবঙ্গ জোনের প্রধান মো. মতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি মো. কামরুল ইসলাম চৌধুরী উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নে এসএমই অর্থায়ন বৃদ্ধি ও কৃষিভিত্তিক শিল্পে অধিক গুরুত্ব দিতে ম্যানেজারদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আমদানি-রপ্তানি ব্যবসা সম্প্রসারণ, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আহরণসহ গ্রাহকসেবার সার্বিক মানোন্নয়নে আরও যত্নবান হওয়ার নির্দেশ দেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫১ এএম | বুধবার, ১৭ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com