শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কোটা আন্দোলন নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   262 বার পঠিত

সংগৃহীত ছবি

গত কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা। যেকোনো মূল্যেই কোটা সংস্কার চান তারা।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে শতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়েছেন, সঙ্গে নিন্দার ঝড় বইছে সামাজিক মাধ্যমে। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে শোবিজ তারকারা। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি, পরীমণি, ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর, অভিনেত্রী সাদিয়া আয়মান, ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, ও কনটেন্ট ক্রিয়েটর আরএসফাহিম চৌধুরীসহ আরও অনেকে।

নায়িকা বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’ ভক্ত-অনুরাগীরা সেই পোস্টের কমেন্ট বক্সে বুবলীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

এবার চলমান কোটা আন্দোলন নিয়ে লিখলেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘সহিংসতা কাম্য নয়।’ তবে নেটিজেনদের একাংশ বলছেন, কোটা আন্দোলনে সরাসরি সমর্থন নিতে ভয় পাচ্ছেন এই নায়িকা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com