শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যাত্রাবাড়ীতে শিক্ষার্থী-আওয়ামী লীগ-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   82 বার পঠিত

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এতে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টা পর থেকে যাত্রাবাড়ীতে এই সংঘর্ষ শুরু হয়। পরে তা শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় ছড়িয়ে পড়ে।

শেষ খবর পাওয়ার পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছিল। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর রাবার বুলেটে দুই পথচারী আহত হয়েছেন।

এদিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিতে গেলে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে পুলিশ। এতে আন্দোলনকারীরা পিছু না হটে উল্টো ইটপাটকেল ছুড়তে থাকে।

সকাল থেকে রায়েরবাগ ও শনিরআখড়া এলাকার বিভিন্ন পয়েন্ট অবরোধ করে সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন আন্দোলকারীরা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com