শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৭ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন

প্রবাস ডেস্ক   |   রবিবার, ২৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   188 বার পঠিত

সংগৃহীত ছবি

কানাডায় ৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত টরন্টোর ২২ লেবোভিক এভিনিউর সিনেপ্লেক্স ওডেন-এ ৫ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।

বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম এ ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন।

উল্লেখ্য, ২৫ থেকে ২৯ জুলাই বিকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৭ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে ২২ লেভেবিক অ্যাভিনিউয়ের সিনেপ্লেক্স ওডেন এবং ৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে।

এবারের উৎসবে ২৭টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মোট ৬২টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসীর পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘আজব কারখানা’। এছাড়াও উদ্বোধনী দিনে আরও ৫টি দেশের ৯টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের প্রদর্শনী হয়।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে টরন্টো ফিল্ম ফোরাম ‘টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর আয়োজন করে আসছে। এই আয়োজনের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে, বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির স্বাধীন ও বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রের প্রদর্শনী। টরন্টো ফিল্ম ফোরাম ২০১৪ সাল থেকে এমন সব চলচ্চিত্র নির্মাতাদের একটা প্লাটফর্ম হিসেবে কাজ করে আসছে।

২০১৭ সালে কানাডার ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে টরন্টো ফিল্ম ফোরাম প্রথম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করে। তারপর করোনা অতিমারীর জন্য ২০২০ সাল ছাড়া প্রতি বছর চলচ্চিত্র সংগঠনটি এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সাথে টরন্টো ফিল্ম ফোরামের সম্পর্ক দৃঢ় হয়েছে এবং তারা তাদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর জন্য পাঠাচ্ছেন।

মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল এর প্রদর্শিত চলচ্চিত্রসমূহ সবাইকে বিভিন্ন সংস্কৃতিকে ভালোভাবে জানার সুযোগ করে দেবার সাথে সাথে বিভিন্ন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সাথে চলচ্চিত্রপ্রেমীদের পরিচয় করিয়ে দিচ্ছে। এবারের চলচ্চিত্র উৎসবে পৃথিবীর প্রায় ১০০টি দেশ থেকে প্রায় ৪০০০টি চলচ্চিত্র জমা পড়ে, সেখান থেকে ২৭টি দেশের মোট ৬২টি চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে।

৭ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ এর চলচ্চিত্র প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রদর্শিত হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক ও ৭ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ এর সমন্বয়ক মনিস রফিক। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান টরন্টোর কান্ট্রি ম্যানেজার মো. মেসবাহ উদ্দিন, স্ক্যারবরো সাউথওয়েস্টের পার্লামেন্ট সদস্য বিল ব্লেয়ারের প্রতিনিধি এলেক্স ব্রিমহাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও ৭ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ এর উৎসব পরিচালক এনায়েত করিম বাবুল। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের কার্যনির্বাহী সদস্য শারমিন শর্মী।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com